• jahfm118961@gmail.com
  • ০১৩০৯-১১৮৯৬১

জয়নগর আমিনিয়া হামিদিয়া কামিল মাদ্রাসা

জয়নগর, শ্যামনগর, সাতক্ষীরা

স্থাপিতঃ ১৯৬৩ ইআইআইএন নংঃ ১১৮৯৬১ মাদ্রাসা কোডঃ ১৫৭০৭

এক নজরে মাদ্রাসার সকল তথ্য

মাদ্রাসা ছবি

জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাযিল মাদ্রাসা

বৃটিশ শাসনামলের শেষ লগ্নে যখন তিমিরে নিমজ্জিত জনপদ, দ্বীনি চেতনা, তাওহীদি বিশ্বাস, ইসলামী সংস্কৃতি এবং সভ্যতা বিলুপ্তির পথে। তাছাড়া বর্তমান স্কুল-কলেজের মত প্রতিষ্ঠানগুলোও ছিলো অদৃশ্যমান, তখন মক্তব আর পাঠশালাই ছিল একমাত্র বাতিঘর। সেই সুবাদে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাধীন ঐতিহ্যবাহী জয়নগরের ঢালী বাড়ীতে একটি মক্তব গড়ে ওঠে । মরহুম মাষ্টার জয়নাল পণ্ডিত ও মরহুম অমেদ আলী এবং মাষ্টার • আক্কাস আলী পাড় উক্ত মক্তবে পণ্ডিত হিসেবে শিক্ষাদান করতে থাকেন । সে সময়ে দক্ষিণ বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলেম মাওলানা ময়েজউদ্দিন হামিদি (রহ:) সহ প্রখ্যাত আরো অনেক ওলামাগণ ধর্ম প্রচারসহ মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করেন। সেই ধারাবাহিকতায় অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা জয়নগর গ্রামের মরহুম মাওলানা লোকমান আহমদ (রহ:) দ্বীনি প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে জনাব মাওলানা ময়েজউদ্দিন হামিদি (রহ:) এর শরনাপন্ন হয়ে ঢালী বাড়ির মক্তবটি স্থানান্তরিত করে (বর্তমান যেখানে মাদরাসা অবস্থিত সেখানে) কোরআন শিক্ষার জন্য ফোরকানিয়া মাদরাসা চালু করেন । পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠানটি ১৯৬৩ সালে বঙ্গ আসামের ওলীকূল শিরোমনি মরহুম মাওলানা রুহুল আমিন (রহ:) এবং মরহুম মাওলানা ময়েজউদ্দিন হামিদি (রহ:) এর নামে মাদ্রাসাটির নামকরণ করা হয় এবং শ্রেণীভিত্তিক শিক্ষাদান শুরু হয় । ১৯৭১ সালে এই মাদ্রাসা থেকে প্রথম দাখিল পরীক্ষায় আংশগ্রহণ করে । পর্যায়ক্রমে ১৯৭৬ সালে আলিম এবং ১৯৮৬ সালে ফাযিল পর্যায়ে উন্নীত হয়। মরহুম মাওলানা সৈয়দ আহম্মদ (রহঃ) মাদরাসা প্রতিষ্ঠাকালে যথেষ্ঠ খেদমত করেন এবং এলাকার সর্বজন শ্রদ্ধেয় আলহাজ্ব মাওলানা নেছার উদ্দিন (হাফিঃ) ভৌত অবকাঠামোসহ অদ্যবধি সার্বিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। ১৯৬৩ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত অধ্যক্ষ মরহুম মাওলানা আব্দুল ওয়াজেদ (রহ:) প্রতিষ্ঠাতা সুপার ও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন । প্রাক্তন অধ্যক্ষ আবু উমায়ের মুহাম্মাদ গোলাম বারী (হাফিঃ) ১৯৮২ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত উপাধ্যক্ষ এবং ২০০২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমান অধ্যক্ষ জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম ০১/০১/২০২৩ তারিখে অত্র প্রতিষ্ঠানে যোগদান করে অদ্যবধি আন্তরিকতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন । অত্র মাদ্রাসায় আওলাদে রাসূল মাহমুদ মোস্তফা আল মাদানি (রহ:) এর নামে মাহমুদিয়া লিল্লাহ বোডিং ও ফুরফুরা দাদা হুজুর আল্লামা আবু বকর সিদ্দিক আল কুরাইশী (রহ:) এর নামে সিদ্দিকিয়া হেফজখানা চলমান আছে । প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যবধি এতদ্বঞ্চলে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ও ইসলামী তাহযীব-তমাদ্দুন সম্প্রসারণে এ মাদ্রাসা তথা ছাত্র-ছাত্রীদের অবদান অনস্বীকার্য। দেশ ও বিদেশের সরকারি-বেসরকারি বিভিন্ন সেক্টরে এ মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা অতি সুনামের সাথে কাজ করে যাচ্ছে । প্রতিবছর দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় এ মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা অতি সুনামের সাথে উত্তীর্ণ হচ্ছে । এছাড়াও আমাদের মাদ্রাসার উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে উচ্চশিক্ষার নিমিত্তে স্কলারশীপ নিয়ে স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়ন করছে । সরকারি এবং এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সহযোগিতা অব্যহত থাকলে বিজ্ঞান বিভাগসহ জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা দেশে ও বিদেশে শিক্ষাবিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি ।

তথ্যের নাম বিস্তারিত
প্রতিষ্ঠানের নাম জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাযিল মাদ্রাসা
ইআইআইএন নং ১১৮৯৬১
মাদ্রাসা কোড ১৫৭০৭
প্রতিষ্ঠাকাল ১৯৬৩
প্রতিষ্ঠানের ধরন এমপিও ভুক্ত প্রতিষ্ঠান
একাডেমিক বিল্ডিং আছে
কোর্সসমূহ ইবতেদায়ী স্তর (প্রাথমিক): (১ম থেকে ৫ম শ্রেণি) সমতুল্য।
দাখিল স্তর (মাধ্যমিক): (৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি) সমতুল্য।
আলিম স্তর (উচ্চ মাধ্যমিক): (একাদশ ও দ্বাদশ শ্রেণি) সমতুল্য।
ফাজিল স্তর (স্নাতক): (ডিগ্রি বা অনার্স) পর্যায়ের সমতুল্য।
শিক্ষার মাধ্যম বাংলা
শিক্ষাবর্ষ ইবতেদায়ী স্তর (প্রাথমিক): ০১ জানুয়ারী - ৩১ ডিসেম্বর
দাখিল স্তর (মাধ্যমিক): ০১ জানুয়ারী - ৩১ ডিসেম্বর
আলিম স্তর (উচ্চ মাধ্যমিক): ০১ জুলাই - ৩০ জুন
ফাজিল স্তর (স্নাতক):
মাদ্রাসার সময়সূচী সকাল ০৯.০০-০২.০০
পাঠ্যবই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত পাঠ্যবই ও শ্রেণি উপযোগী অতিরিক্ত সহায়ক গ্রন্থ।
পরীক্ষা পদ্ধতি শিক্ষামন্ত্রণালয় নির্দেশিত ও প্রতিষ্ঠান অনুসৃত পরীক্ষা পদ্ধতি।
কারিকুলাম জাতীয় শিক্ষা কারিকুলাম।
কম্পিউটার ল্যাব ০১ টি, কম্পিউটার: ৩৩ টি
মাল্টিমিডিয় ক্লাসরুম ০৪ টি
ইন্টারনেট ব্যবহারের সুযোগ আছে
বোর্ড মাদ্রাসা বোর্ড
Email jahfm118961@gmail.com
Website www.jahfm.edu.bd